শিরোনাম
বরেণ্য শিক্ষাবিদ ও নাট্যকার নুরুল মোমেনের জন্মদিন আজগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : ইটপাটকেলের আঘাতে ১১ আইনশৃঙ্খলা সদস্য আহতখুলনায় শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেপ্তার ৩, অস্ত্র গুলি ও মাদক উদ্ধারখুলনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দলের পথসভা ও মোটরসাইকেল মহড়াপাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিতকটিয়াদীতে বর্তমান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিতবগুড়া শাজাহানপুরে বৃদ্ধ জাবেদ আলীকে হুইলচেয়ার দিলেন সাবেক এমপি লালুপাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারখড়ের গাদায় আগুন, স্থানীয়দের সহায়তায় কয়েক লক্ষাধীক টাকার গরু উদ্ধারধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী দুলালশেরপুর টু ধুনট সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২

পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

‘ঘরে-বাইরে, অনলাইনে—নারীর নিরাপত্তা সবখানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় দুর্বার নেটওয়ার্ক জয়পুরহাট ও নারীপক্ষের আয়োজনে পাঁচবিবি পৌরসভার বটতলী এলাকার এসডিএস এনজিও প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রথমে এসডিএস কার্যালয়ের সামনের সড়কে ব্যানার ও ফেস্টুন হাতে নারীরা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে এসডিএস মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন বগুড়া অঞ্চলের দুর্বার নেটওয়ার্কের সম্পাদিকা এবং এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্বার নেটওয়ার্কের নির্বাচন কমিশনার অনিতা রানী ছোঁয়া, দুর্বার সদস্য নাসিমা আক্তার মিলন, পাঁচবিবি মহিলা উন্নয়ন সংস্থা ও দুর্বার সদস্য মোসলেমা বেগম (এইচপিডিও)সহ এসডিএসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং ঘরে-বাইরে ও অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ