বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন পরিষদের নবাগত প্রশাসন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন যুবদল নেতা মো. শাহাদাৎ হোসেন দুলাল।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে নিমগাছী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত প্রশাসন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে ফুল দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন দুলাল। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিবলু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাদাৎ হোসেন স্বপন, ইউনিয়ন বিএনপির নেতা মো. আমিনুল ইসলাম, সমাজসেবক আশাদুল ইসলাম, মিন্টু মিয়া, ইউপি সদস্য মজনু মিয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবাগত প্রশাসন কর্মকর্তার সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন। সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে আসে।







