বগুড়ার শাজাহানপুর উপজেলার বড় চান্দাই গ্রামে অসহায় ও বয়োবৃদ্ধ জাবেদ আলী সরকারকে একটি হুইলচেয়ার প্রদান করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও বগুড়ার সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে বড় চান্দাই গ্রামে উপস্থিত হয়ে তিনি বৃদ্ধ জাবেদ আলী সরকারের হাতে হুইলচেয়ারটি তুলে দেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
হুইলচেয়ার প্রদান শেষে সাবেক সংসদ সদস্য লালু গ্রামের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন বিষয় ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় এলাকার সার্বিক পরিস্থিতি নিয়েও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







