শিরোনাম
বরেণ্য শিক্ষাবিদ ও নাট্যকার নুরুল মোমেনের জন্মদিন আজগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : ইটপাটকেলের আঘাতে ১১ আইনশৃঙ্খলা সদস্য আহতখুলনায় শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেপ্তার ৩, অস্ত্র গুলি ও মাদক উদ্ধারখুলনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দলের পথসভা ও মোটরসাইকেল মহড়াপাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিতকটিয়াদীতে বর্তমান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিতবগুড়া শাজাহানপুরে বৃদ্ধ জাবেদ আলীকে হুইলচেয়ার দিলেন সাবেক এমপি লালুপাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারখড়ের গাদায় আগুন, স্থানীয়দের সহায়তায় কয়েক লক্ষাধীক টাকার গরু উদ্ধারধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী দুলালশেরপুর টু ধুনট সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২

শেরপুর টু ধুনট সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

বগুড়ার ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে ।

‎নিহত ২জন হলেন, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২২) এবং একই উপজেলার চৌবাড়িয়া গ্রামের সদেবের ছেলে শিখর (২২)।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাঠপাড়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে দুই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও আহাজারি চলছে।

‎দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটির পরিচয় জানতে পুলিশ আইনিভাবে কাজ করছেন বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ