শিরোনাম
বরেণ্য শিক্ষাবিদ ও নাট্যকার নুরুল মোমেনের জন্মদিন আজগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : ইটপাটকেলের আঘাতে ১১ আইনশৃঙ্খলা সদস্য আহতখুলনায় শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেপ্তার ৩, অস্ত্র গুলি ও মাদক উদ্ধারখুলনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দলের পথসভা ও মোটরসাইকেল মহড়াপাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিতকটিয়াদীতে বর্তমান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিতবগুড়া শাজাহানপুরে বৃদ্ধ জাবেদ আলীকে হুইলচেয়ার দিলেন সাবেক এমপি লালুপাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারখড়ের গাদায় আগুন, স্থানীয়দের সহায়তায় কয়েক লক্ষাধীক টাকার গরু উদ্ধারধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী দুলালশেরপুর টু ধুনট সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

নওগাঁর মান্দা উপজেলায় রবি মৌসুমে কৃষি উৎপাদন বাড়াতে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের তালিকাভুক্ত সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপিনেতা নুর বক্স মণ্ডল, উপজেলা মহিলা দলের সহসভাপতি লায়লা আঞ্জুমান বানু, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম ও রুমেলা খাতুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকেরা অনুষ্ঠানে অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ