শিরোনাম
মাদকের কারণে শশীদল এলাকার সুনাম নষ্ট হতে দেব না: এমপি জসিম৭ দফার দাবি আদায় না হলে একদফা : ডাঃ শফিকুর রহমান তেজগাঁও এলাকায় যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ত্রাণ বিতরণ সম্পন্নশ্রীপুরে  বিএনপির নেতা  মোশাররফ সরকারের বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবগুড়ার শেরপুরে ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষাফ্যামিলি কার্ড বা ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী পুতুল টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনিসিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবিকুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১কুয়েটে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড, অংশ নিল ৪০৭ শিক্ষার্থীবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-তে নবনির্মিত ‘গামা ইরেডিয়েশন সেন্টার’ এর শুভ উদ্বোধন

আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলা ও পৌর শাখা যুবদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

​উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ ও শাহরিয়ার হাবিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা।

​এসময় আরও বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরব প্রমুখ। বক্তারা যুবদলের দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ