শিরোনাম
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী৫ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তানমাদকের কারণে শশীদল এলাকার সুনাম নষ্ট হতে দেব না: এমপি জসিম৭ দফার দাবি আদায় না হলে একদফা : ডাঃ শফিকুর রহমান তেজগাঁও এলাকায় যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ত্রাণ বিতরণ সম্পন্নশ্রীপুরে  বিএনপির নেতা  মোশাররফ সরকারের বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবগুড়ার শেরপুরে ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষাফ্যামিলি কার্ড বা ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী পুতুল টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনিসিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবি

শ্রীপুরে  বিএনপির নেতা  মোশাররফ সরকারের বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন 

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সহ-সভাপতি মোশারফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মূলত এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মাদকের জোরালো বিরোধিতার জের ধরেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।  

​এই মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে ভুক্তভোগীদের উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

​গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে তেলিহাটি ভূমি অফিস সংলগ্ন এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মোশারফ সরকার সবসময় এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে জোরালো ভূমিকা পালন করে আসছেন। তার এই জনকল্যাণমূলক ও সমাজ সংস্কারের কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে।

​বক্তারা অবিলম্বে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ করার জোর দাবি জানান। পাশাপাশি, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ