শিরোনাম
ফ্যামিলি কার্ড বা ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী পুতুল টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনিসিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবিকুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১কুয়েটে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড, অংশ নিল ৪০৭ শিক্ষার্থীবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-তে নবনির্মিত ‘গামা ইরেডিয়েশন সেন্টার’ এর শুভ উদ্বোধনডিমলায় ইসলামিক এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতকুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৪৮.০৪ শতাংশজনগণের রায়ের প্রতি সম্মান না দেখালে সরকারকে চরম মূল্য দিতে হবে: ডা. শফিকুর রহমানপ্রেসক্লাব পাইকগাছা’র জরুরি সভা অনুষ্ঠিতওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎখাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা

টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় স্বেচ্ছাসেবকদের নিয়ে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী সরকার শাহনুর ইসলাম রনি।

সম্প্রতি টঙ্গী স্টেশন রোডের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়ে নাগরিক সচেতনতা বাড়াতে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। অভিযানের অংশ হিসেবে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে সরকার শাহনুর ইসলাম রনি নিজেই রাস্তার আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন। পাশাপাশি নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন ব্যবহারে সবাইকে উৎসাহিত করেন।

এ বিষয়ে সরকার শাহনুর ইসলাম রনি বলেন, একটি সুন্দর ও স্বাস্থ্যকর সমাজ গঠনে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। রাস্তাঘাট পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের দায়িত্ব নয়, নাগরিক হিসেবেও আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এলাকার তরুণদের সঙ্গে নিয়ে আমরা এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহীন ইসলাম, মফিজুল ইসলাম ও মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা। সরকার শাহনুর ইসলাম রনির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

তাঁদের মতে, ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হলে একদিকে যেমন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, অন্যদিকে তরুণ সমাজও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ