শিরোনাম
৮ গ্রামপুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা দেবে সরকার২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীরা ২০২৭ সালের নতুন পাঠ্যবই হাতে পাবে : শিক্ষামন্ত্রীএআইইউবি’র দাপুটে জয়সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীরতারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতআওয়ামী লীগ ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমিরধলপুর সিটি গলির পাশে তরুণকে গুলি করে হত্যাসব্দালপুর ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক আহম্মেদ  জনপ্রিয়তার শীর্ষেশ্যালিকাকে বিয়ে করায় মহাদেবপুরে যুবকের মুখে চুনকালিমান্দায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকয়রায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সাথে ব্যতিক্রমী গণতান্ত্রিক সংলাপআলফাডাঙ্গায় বিএনপির শীর্ষ নেতাদের দোয়া নিয়ে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা ছাত্রদল নেতার

আনুশকার মা হওয়ার গুঞ্জন !

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

গুঞ্জন ছড়িয়েছে, বিরাট-আনুশকা নাকি আবারও বাবা-মা হতে চলেছেন! কয়েকদিন আগে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে দেখা গেছে এই তারকা জুটিকে। তারপর থেকেই অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার খবরে তোলপাড় নেটপাড়া।

বলিউড আর ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম জনপ্রিয় জুটি হলেন আনুশকা শর্মা এবং বিরাট কোহলি। ভক্তরা ভালোবেসে তাদের ডাকেন ‘বিরুষ্কা’।

তাদের জীবনের যে কোনও ছোটখাটো ঘটনা নিয়েও সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। আর এবার এই জুটিকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক নতুন খবর।

গত ২৫ অক্টোবর মুম্বাইয়ের ওরলি এলাকায় সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের ডোমে বসেছিল প্রখ্যাত মার্কিন গায়ক কৃষ্ণ দাসের লাইভ কীর্তনের আসর। সেখানেই একসঙ্গে হাজির ছিলেন বিরাট এবং আনুশকা।

আধ্যাত্মিক এই অনুষ্ঠানে যাওয়ার আগে তাদের দেখা গেছে মুম্বাইয়ের বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বিরাটের পাশে বসে কীর্তনের তালে তালে হাততালি দিচ্ছেন আনুশকা, আর মন দিয়ে গাইছেন ভজনও।

এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেরই সরাসরি প্রশ্ন, আনুশকা কি আবারও অন্তঃসত্ত্বা? কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন, আনুশকাও বোধহয় সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা!

তবে চারদিকে এত আলোচনা চললেও, এই বিষয়ে বিরাট বা আনুশকা এখনও আনুষ্ঠানিকভাবে কোনও কিছুই জানাননি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ