শিরোনাম
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী৫ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তানমাদকের কারণে শশীদল এলাকার সুনাম নষ্ট হতে দেব না: এমপি জসিম৭ দফার দাবি আদায় না হলে একদফা : ডাঃ শফিকুর রহমান তেজগাঁও এলাকায় যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ত্রাণ বিতরণ সম্পন্নশ্রীপুরে  বিএনপির নেতা  মোশাররফ সরকারের বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবগুড়ার শেরপুরে ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষাফ্যামিলি কার্ড বা ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী পুতুল টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনিসিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবি

মাদকের কারণে শশীদল এলাকার সুনাম নষ্ট হতে দেব না: এমপি জসিম

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। তিনি বলেন, কিছুসংখ্যক অসাধু মাদক কারবারি ও চোরাকারবারির কারণে ব্রাহ্মণপাড়া উপজেলা তথা শশীদল এলাকার সুনাম নষ্ট হতে দেওয়া হবে না।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শশীদল ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে চট্টলা ট্রেনের শশীদল রেলস্টেশনে যাত্রাবিরতি বন্ধ না হওয়ার দাবিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জসিম উদ্দিন জসিম বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমিও আগেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। যখনই সময় পাই, মাদকের বিরুদ্ধে মাঠে থাকি—এটি সবার জানা। মাদক শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটি সারা বিশ্বের সমস্যা। তবে মাদক কারবারি ও চোরাকারবারিদের কারণে ব্রাহ্মণপাড়া তথা শশীদল এলাকার সুনাম নষ্ট হতে দেব না।

তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের দৌরাত্ম্যের কারণে শশীদল রেলস্টেশনে চট্টলা ট্রেনের যাত্রাবিরতি বন্ধ হওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চট্টলা ট্রেন যেন শশীদল স্টেশনে যাত্রাবিরতি বন্ধ না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি এলাকার সন্তান, সমাজ ও দেশের ভবিষ্যতের কথা বিবেচনা করে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ ও দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শশীদল ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মোস্তফা জামান, উপজেলা বিএনপির সহসভাপতি মো. রবিউল্লাহ রবি, সমাজসেবক মো. শাহ আলম ঠিকাদার, শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ, মো. জাকির হোসেন, সাদেকুর রহমান ও ছামছুল ইসলাম মালুসহ এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ