শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতিতিন ম্যাচ নিষিদ্ধ নেইমারআকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিতসুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীনাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বানপল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশকমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টীয় মর্যাদায় সৎকারশ্রীনগরে  বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা  অনুষ্ঠিতবাংলাদেশ দ্বিতীয় সুন্দরবন নিঝুম দ্বীপ: নদী ভাঙনের মুখেও পর্যটকদের উপচে পড়া ভিড়রাজাপুর সেতুর অসম্পূর্ণ প্রকল্প সমাপ্তির সিদ্ধান্ত, নতুন প্রকল্পের অপেক্ষায় দক্ষিণ কুলাউড়াবগুড়া শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শরৎচন্দ্রের সাহিতকর্মে নতুন সিনেমা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘স্বামী’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পরিচালক দেওয়ান নাজমুল। ‘শিশির ভেজা চোখ’ নামের এই ছবির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। ঢাকা জেলার শ্রীনগরে চলছে ছবিটির দৃশ্যধারণ।ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাজরিপা, শিপন মিত্র, সাব্বির আহমেদ, বদ্দা মিঠু, শিবা শানু, শিরীন আলম, রেশমী, ববি, জ্যাকি, ফিরোজ আলম, নৈরিতা ও অধরা চৌধুরীসহ অনেকে।দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নির্মাণে ফিরেছেন দেওয়ান নাজমুল। এর আগে যৌথ প্রযোজনায় ‘সীমারেখা’ এবং নিজস্ব প্রযোজনায় ‘নাকফুল’ ও ‘তোরে কত ভালোবাসি’ সিনেমা নির্মাণ করেন তিনি।

পাশাপাশি বেশকিছু নাটকও পরিচালনা করেন।‘শিশির ভেজা চোখ’ নির্মাণের কারণ ব্যাখ্যা করে পরিচালক বলেন, শরৎচন্দ্রের সাহিত্যকর্মটি অনেক পুরোনো হলেও মানুষের আবেগের পরিবর্তন হয়নি। আধুনিকতা ও ডিজিটাল প্রযুক্তির প্রভাবে সমাজে বড় ধরনের রূপান্তর ঘটলেও মানুষের শিকড় বদলায়নি।কেন শরৎচন্দ্রের ‘স্বামী’ বেছে নিলেন এমন প্রশ্নে দেওয়ান নাজমুল বলেন, শরৎচন্দ্রের অন্য লেখার চেয়ে ‘স্বামী’তেই তাকে বেশি উপলব্ধি করেছি। সিনেমাটি নির্মাণ করতে গিয়ে সিনেমাটিক পরিমার্জন ছাড়া শরৎচন্দ্রকেই সমুন্নত রাখার চেষ্টা করেছি।

তার চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণার পরশ ছবিটির প্রতিটি দৃশ্যেই পাওয়া যাবে।ছবির গল্পের কেন্দ্রে রয়েছে মিনি, ঘনশ্যাম ও নরেনের সম্পর্ক। ছোটবেলায় প্রেমের সম্পর্কে জড়ালেও মিনির বিয়ে হয় বয়সে বড় ও বিপত্নীক ঘনশ্যামের সঙ্গে। অনিচ্ছার এই বিয়েতে প্রথমদিকে স্বামীর প্রতি মানসিক দূরত্ব ও বিতৃষ্ণা অনুভব করে সে। ঘনশ্যামের শান্ত, সহিষ্ণু ও কর্তব্যপরায়ণ স্বভাবও সহজে বুঝতে পারে না মিনি।একপর্যায়ে মিনির পুরোনো প্রেমিক নরেন ফিরে আসে। তার হাত ধরে চলে যাওয়ার চেষ্টা করলেও পরে ঘনশ্যামের নিঃস্বার্থ ভালোবাসা ও মর্যাদার মূল্য উপলব্ধি করে মিনি।

অনুশোচনা নিয়ে ফিরে আসে স্বামীর কাছে। এভাবেই গল্পে উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা, উপলব্ধি ও নারীর মর্যাদার প্রসঙ্গ।সিনেমাটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সংলাপ সংযোজন ও গীত রচনা করেছেন দেওয়ান নাজমুল। চিত্রগ্রহণে তপন আহমেদ। সংগীত পরিচালনা করছেন আলাউদ্দিন হক ও আলী আশরাফ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সম্পাদক মো. শহিদুল হক ছবিটি সম্পাদনা করছেন। এমপ্যাথি প্রযোজিত সিনেমাটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মো. আলমগীর হোসেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ