শিরোনাম
ফ্যামিলি কার্ড বা ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী পুতুল টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনিসিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবিকুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১কুয়েটে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড, অংশ নিল ৪০৭ শিক্ষার্থীবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-তে নবনির্মিত ‘গামা ইরেডিয়েশন সেন্টার’ এর শুভ উদ্বোধনডিমলায় ইসলামিক এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতকুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৪৮.০৪ শতাংশজনগণের রায়ের প্রতি সম্মান না দেখালে সরকারকে চরম মূল্য দিতে হবে: ডা. শফিকুর রহমানপ্রেসক্লাব পাইকগাছা’র জরুরি সভা অনুষ্ঠিতওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎখাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা

ফ্যামিলি কার্ড বা ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী পুতুল 

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা—সরকারের এসব সুবিধা পেতে কাউকে এক টাকাও দিতে হবে না। এসব সুবিধা মানুষের অধিকার। কার্ড বা ভাতা দেওয়ার নামে কেউ সে যেই দলেরই হোক টাকা দাবি করলে তাঁর নাম-পরিচয় লিখে জানানোর আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের তিনটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, ‘ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সব ধরনের ভাতা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এগুলো আপনাদের অধিকার। আপনারা এই সুবিধা পাবেন। এ জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না।’

তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ড কিংবা অন্য কোনো সরকারি ভাতা দেওয়ার কথা বলে কেউ যদি আপনাদের কাছে টাকা দাবি করে, তাহলে তাঁর নামটি নোট করে আমাকে জানাবেন। আমি তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব।’

সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীরা কোনো ধরনের হয়রানি বা আর্থিক লেনদেন ছাড়াই পান, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ যেন সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে না পারে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক দুয়ারিয়া ইউনিয়ন বিএনপি,উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সাধারণ মানুষের অধিকার। এসব সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা অর্থ আদায়ের অভিযোগ পেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ