শিরোনাম
মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ মিথ্যা বলল হুথিরাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যুডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিতনেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যাকৃষিকে লাভজনক করতে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জোর দিতে হবে: রাষ্ট্রপতিনীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি, আলোচনা সভা ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান : ট্রাকসহ পাথর জব্দগাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে এসআরবির সংবাদ সম্মেলনদেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীসরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ সৌদিগামী যাত্রীরাঅসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড

গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি শরিফুল ইসলাম

প্রকাশ: হালনাগাদ:
পড়তে সময় লাগবে ৩ মিনিটপড়া হয়েছে ১০ বার

ঐতিহ্যবাহী গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছেন খুলনা সরকারি বিএল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম। ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি এই নতুন এডহক কমিটির অনুমোদন দেয়। চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

​মোঃ শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে খুলনা সরকারি বিএল কলেজে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে শিক্ষকতা করে আসছেন। গল্প ও কথায় বড় নয়, কর্মে বড় হতে হবে। তিনি মানবসেবায়ও বিশেষ অবদান রেখেছেন। সামাজিক বনায়নের অংশ হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত রেখেছেন। গ্রামের হত দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর জন্য রক্তদান কর্মসূচি বিগত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।

শুধু তাই নয় যুব সমাজকে মাদকাসক্তের মত ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত করার জন্য বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ ও বিভিন্ন খেলার স্পন্সর হিসেবে আয়োজন করে থাকেন। এছাড়া ও তিনি এলাকার বিভিন্ন সেবামূলক কাজে জড়িত আছেন। এককথায় গজালিয়া অজপাড়া গাঁয়ে বেড়ে ওঠা এই গুণী কৃতি সন্তানের গুণের কথা বলে শেষ করা যাবে না। শিক্ষাক্ষেত্রে তার বিশেষ অবদান এবং প্রজ্ঞার স্বীকৃতিস্বরূপ তাকে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের শীর্ষ পদে মনোনীত করা হয়েছে। তিনি মানবসেবায় অমর হয়ে থাকুক – এইটা এলাকার সুশীল সমাজের প্রত্যাশা।

​নবমনোনীত সভাপতি মোঃ শরিফুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, “গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসা এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমাকে এই দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন, ভৌত অবকাঠামোগত বিকাশ এবং সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে আমার প্রধান লক্ষ্য।”

​অপরদিকে সমাজসেবক, তরুণ যুবকদের আইডল, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগী মোঃ শরিফুল ইসলাম গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার সভাপতি মনোনীত হওয়ায় আনন্দিত স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুশীল সমাজ। তারা আশা প্রকাশ করেন, একজন প্রজ্ঞাবান ও অভিজ্ঞ শিক্ষাবিদের সুযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন ও সার্বিক উন্নয়ন সাধিত হবে।

​স্থনীয় এলাকাবাসী ও মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে নতুন সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

গুণী এই শিক্ষাবিদের নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সার্বিক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

​এলাকাবাসী ও মাদরাসা কর্তৃপক্ষ বলেন, আপনার মতো একজন প্রজ্ঞাবান ও দক্ষ শিক্ষাবিদের নেতৃত্বে প্রতিষ্ঠানটি তার শিক্ষার গুণগত মান ও সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে—এই আমাদের দৃঢ় বিশ্বাস।

​আপনার সফল মেয়াদী নেতৃত্ব এবং মাদ্রাসার কাঙ্ক্ষিত সমৃদ্ধি ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করছি। এর পাশাপাশি ​আপনার সুযোগ্য নেতৃত্ব, দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনায় এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি সাফল্য ও পরিবর্তনের নতুন শিখরে পৌঁছাবে—এই প্রত্যাশা করি।

​পরিশেষে এই মহান গুণীজনের সুস্বাস্থ্য ও সফল পথচলার জন্য নিরন্তর দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইল।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ