শিরোনাম
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী৫ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তানমাদকের কারণে শশীদল এলাকার সুনাম নষ্ট হতে দেব না: এমপি জসিম৭ দফার দাবি আদায় না হলে একদফা : ডাঃ শফিকুর রহমান তেজগাঁও এলাকায় যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ত্রাণ বিতরণ সম্পন্নশ্রীপুরে  বিএনপির নেতা  মোশাররফ সরকারের বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবগুড়ার শেরপুরে ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষাফ্যামিলি কার্ড বা ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী পুতুল টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনিসিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবি

বিএফআরআই এর ডিজি’র লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন 

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ লতিফুল ইসলাম। তিনি ৩১ অক্টোবর শনিবার সকালে ইনস্টিটিউট এর লোনাপানি কেন্দ্রের চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন চলমান গবেষণা গুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে অদূর ভবিষ্যতে মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি গবেষণা কার্যক্রম কে এগিয়ে নিতে বিজ্ঞানীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। 

এসময় মহাপরিচালকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট এর পরিচালক ( প্রশাসন ও অর্থ) ড. মোঃ আমিরুল ইসলাম, লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আজহার আলী, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ কুমার মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার ও ড. নূর-এ-রওশন, বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, সায়মা সুলতানা সোনিয়া, মাসুদুর রহমান ও ফাল্গুনী বিশ্বাস, কম্পিউটার অপারেটর রাশেদুল হাসান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, খন্দকার সাকির হোসেন, মুশফিকুর রহমান, সুকেশ বিশ্বাস, হিসাব রক্ষক শাহিনুর রহমান ও কেয়ারটেকার হাশেম আলী। 

উল্লেখ্য ড. মোঃ লতিফুল ইসলাম মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো তিনি লোনাপানি কেন্দ্র পরিদর্শন করলেন। মহাপরিচালক হওয়ার আগে তিনি অত্র কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন এবং দুই দশকের ও বেশি সময় ধরে অত্র কেন্দ্রের গবেষণা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থেকে কেন্দ্রের গবেষণা কার্যক্রম কে অনন্য উচ্চতায় নিয়ে যান।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ