শিরোনাম
ফ্যামিলি কার্ড বা ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী পুতুল টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনিসিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবিকুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১কুয়েটে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড, অংশ নিল ৪০৭ শিক্ষার্থীবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-তে নবনির্মিত ‘গামা ইরেডিয়েশন সেন্টার’ এর শুভ উদ্বোধনডিমলায় ইসলামিক এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতকুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৪৮.০৪ শতাংশজনগণের রায়ের প্রতি সম্মান না দেখালে সরকারকে চরম মূল্য দিতে হবে: ডা. শফিকুর রহমানপ্রেসক্লাব পাইকগাছা’র জরুরি সভা অনুষ্ঠিতওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎখাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা

জনগণের রায়ের প্রতি সম্মান না দেখালে সরকারকে চরম মূল্য দিতে হবে: ডা. শফিকুর রহমান

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

জনগণের ভোট ও গণভোটের রায়ের প্রতি সম্মান দেখালে সরকারও সম্মানিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের রায়কে অগ্রাহ্য করলে সরকার শুধু অপমানিতই হবে না, বরং এর জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ চলাকালে মুন্সীগঞ্জের মাওয়া পদ্মা সেতু উত্তর থানার সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলের এটি দ্বিতীয় লংমার্চ। তাঁদের দাবি স্পষ্ট। জনগণের দাবি নিয়েই তাঁরা রাজপথে নেমেছেন। গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই একটি দাবি বাস্তবায়িত হলে বাকি ছয় দফা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যাবে।

তিনি আরও বলেন, সরকার যদি এক দফা দাবির প্রতি সম্মান দেখায় এবং জনগণের রায় ও ভোটের প্রতি শ্রদ্ধা জানায়, তাহলে সরকারও সম্মানিত হবে। কিন্তু জনগণের রায়কে অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে। মহান আল্লাহর ওপর ভরসা রেখে তিনি বলেন, ইনশাআল্লাহ জনগণের এই দাবি আদায় হবে এবং দাবি আদায় করেই তাঁরা ঘরে ফিরবেন।

পথসভাকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ