শিরোনাম
কুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপুবগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনবাংলাদেশ লেখক প্রকাশনীর সম্মাননা পেলেন কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য লেখক রাখাল বিশ্বাস

বগুড়া ও গাজীপুর এসআরবি-১২-এর পৃথক অভিযানে ফেয়ারডিল পলাতক আসামিসহ নারী পুরুষ গ্রেপ্তার ৪

প্রকাশ:
পড়তে সময় লাগবে ৩ মিনিট

মাদকদ্রব্যের অবৈধ বাণিজ্য প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বগুড়া ও গাজীপুরে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া। এসব অভিযানে ৯৯ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ফেয়ারডিলসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে আভিযানিক দল।

‎এসআরবি-১২ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর থানার মুনসেপপুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। এ সময় নাটোর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বগুড়ার দিকে আসা দুই নারীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁদের কাছ থেকে ৯৯ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার দুই নারী হলেন বগুড়ার শিবগঞ্জ থানার টেপাগাড়ী মধ্যপাড়ার সাথী আক্তার (৪০) এবং শাজাহানপুর থানার নয়মাইল মন্ডলপাড়ার খাদিজা বেগম (৪০)। এ সময় মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি স্মার্টফোন, দুটি বাটন মোবাইল ফোন এবং পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়। পরে উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ তাঁদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

‎এদিকে, একই দিন দুপুর আনুমানিক ২টার দিকে এসআরবি-১২-এর সিপিএসসি বগুড়া এবং এসআরবি-১-এর সিপিএসসি গাজীপুর ক্যাম্পের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় অভিযান চালায়। এ অভিযানে বগুড়ার সোনাতলা থানায় দায়ের করা একটি চুরি মামলার তদন্তে শনাক্ত হওয়া পলাতক সন্দিগ্ধ আসামি মো. খোকন শেখকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তিনি কালিয়াকৈর থানার দক্ষিণ তান্নারা এলাকার বাসিন্দা।

‎পুলিশি সূত্রে জানা যায়, সোনাতলা থানায় দায়ের করা মামলা নম্বর-২১, জিআর নম্বর-১৪৬/২০২৬, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬। দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮০ ধারায় মামলাটি করা হয়েছিল।

‎অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আরেক পলাতক আসামিকে গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে বগুড়া সদর থানার গোদারপাড়া সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সিদ্দিকুর রহমান (২৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা।

‎এসআরবি-১২ সূত্র জানায়, সিদ্দিকুর রহমান জিআর নম্বর-৮৬/২০১৯ (সদর), প্রসেস নম্বর-২৮৭২/২৬, তারিখ ২১ অক্টোবর ২০২৬-এর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক)/৪১ ধারায় তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

‎তিনটি পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শাজাহানপুর, সোনাতলা ও বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।

‎ব্যাটালিয়ন সূত্র আরও জানায়, মাদকের অপব্যবহার ও অবৈধ বাণিজ্য নির্মূল, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও অপরাধ ও মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ