শিরোনাম
দামুড়হুদায় ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটকসুন্দরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো হরিপুর ইউনিয়নে আলোচনার শীর্ষে আলহাজ্ব মোজাহারুল ইসলামযুবকন্ঠ সোসাইটির উদ্যোগে টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলায় ত্রাণ বিতরণমুন্সীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ফায়ার সার্ভিসের পরিদর্শন, দেওয়া হচ্ছে অগ্নিনিরাপত্তা পরামর্শসাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রীএক নির্বাচনী আসনে ৭০ প্রার্থীচাঁদাবাজদের কোনো জায়গা পাথরঘাটায় নাই: চিফ হুইপআওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে বিএনপি : জামায়াত আমিরইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলাউত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দামইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প !শূন্যে গাড়ি ভাসালেন ইলন মাস্ক

আলফাডাঙ্গার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন প্রকৌশলী সাব্বীরুল

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (ম্যানেজিং কমিটি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ সাব্বীরুল ইসলাম ফেরদৌস।

​তিনি উপজেলার গোপালপুর গ্রামের মরহুম ইয়াকুব আলী খানের সন্তান। পেশায় একজন প্রকৌশলী হিসেবে তিনি কর্মক্ষেত্রে ও সামাজিক পরিমণ্ডলে সুনাম অর্জন করেছেন।

​বিদ্যালয় পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, ভৌত অবকাঠামোগত বিকাশ এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষে সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। তার এই নির্বাচনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয় অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

​নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সাব্বীরুল ইসলাম তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এই অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি বিদ্যালয়ের শিক্ষার মান আধুনিকীকরণ, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে সকল শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজনের সহযোগিতায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”

​এদিকে প্রকৌশলী সাব্বীরুল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তারা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফল নেতৃত্ব কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ