শিরোনাম
ঢাকার মোহাম্মদপুরে যুব কণ্ঠ সোসাইটির ত্রান বিতরণকুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু : স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশামান্দায় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণমানুষের সেবাই লক্ষ্য,উপকূলকে গড়ে তুলতে চাই: কয়রার মহেশ্বরীপুরে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা শেখ মেহেদিডিমলায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতবরিশাল সদর ও মেহেন্দিগঞ্জে যুব কণ্ঠ সোসাইটির ত্রাণ বিতরণউচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকারকটিয়াদীতে পাঁঁচ শত বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্ববৃহৎ ঢাকের বাজারসৌদি আরবে বাড়ছে বাসাভাড়া-খাবারের খরচ, চাপে বাংলাদেশি প্রবাসীরাঅপরাধ দমনে বিশেষ অবদান: সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলামপাঁচবিবিতে ১ হাজার ৮৩০ পরিবারকে পূজার সামগ্রী উপহার দিলেন মেয়র প্রার্থী শামীমগ্রাম বাঁচলে দেশ বাঁচবে

মান্দায় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব শাড়ি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, ঠাকুরমান্দা জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল ও প্রসাদপুর কেন্দ্রীয় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ কুমার সরকার।

এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা অসহায় ও দুস্থ নারীদের হাতে শাড়ি তুলে দেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ