শিরোনাম
মুন্সীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ফায়ার সার্ভিসের পরিদর্শন, দেওয়া হচ্ছে অগ্নিনিরাপত্তা পরামর্শসাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রীএক নির্বাচনী আসনে ৭০ প্রার্থীচাঁদাবাজদের কোনো জায়গা পাথরঘাটায় নাই: চিফ হুইপআওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে বিএনপি : জামায়াত আমিরইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলাউত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দামইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প !শূন্যে গাড়ি ভাসালেন ইলন মাস্কমেটার নতুন এআই মডেল আরও উন্নত হলোঢাকার মোহাম্মদপুরে যুব কণ্ঠ সোসাইটির ত্রান বিতরণকুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু : স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশা

চাঁদাবাজদের কোনো জায়গা পাথরঘাটায় নাই: চিফ হুইপ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

শুক্রবার পাথরঘাটা উপজেলা পরিষদের সভাকক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী এবং পূজামণ্ডপের কমিটির সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, চাঁদাবাজদের কোনো জায়গা পাথরঘাটায় নাই। থানার ওসির উদ্দেশে তিনি বলেন, ‘চাঁদাবাজ প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে তাহলে হয় চাঁদাবাজ থাকবে নয় আপনি থাকবেন।’ কিশোর গ্যাং সদস্যদের উল্টিয়ে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় তিনি ওসিকে বলেন, ‘কে থাকবে, আপনি না চাঁদাবাজ।’ উত্তরে ওসি বলেন, ‘আমি থাকবো।’

চিফ হুইপ বলেন, পাথরঘাটায় কোনো চাঁদাবাজ, দখলদারিত্ব, পুলিশ ও কোস্টগার্ডের দালাল এবং অনলাইন জুয়াড়ি থাকবে না। দুই মাসের মধ্যে এগুলো নির্মূল না করতে পারলে ওসিকে পাথরঘাটা থানা ছেড়ে চলে যেতে হবে।

সাত দিনের সফরে নির্বাচনী এলাকা বরগুনা-২ আসনে এসে বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পূজামণ্ডপের পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারি, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন। এছাড়া তিন উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারকে আর্থিক সহায়তা ও প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শনের পর অর্থ সাহায্য করেন। পাথরঘাটা উপজেলার লেমুয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত শতাধিক ব্যবসায়ীকে টিন সহায়তা দেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ