শিরোনাম
মুন্সীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ফায়ার সার্ভিসের পরিদর্শন, দেওয়া হচ্ছে অগ্নিনিরাপত্তা পরামর্শসাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রীএক নির্বাচনী আসনে ৭০ প্রার্থীচাঁদাবাজদের কোনো জায়গা পাথরঘাটায় নাই: চিফ হুইপআওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে বিএনপি : জামায়াত আমিরইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলাউত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দামইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প !শূন্যে গাড়ি ভাসালেন ইলন মাস্কমেটার নতুন এআই মডেল আরও উন্নত হলোঢাকার মোহাম্মদপুরে যুব কণ্ঠ সোসাইটির ত্রান বিতরণকুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু : স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশা

ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প !

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউসের ভেতর থেকেই এসেছিল। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা ও একজন পশ্চিমা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত স্পেসএক্সের স্টারশিল্ড সেবা ধীর করার বার্তা পেয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, হোয়াইট হাউসের ঠিক কে এ সিদ্ধান্ত নিয়েছিলেন কিংবা কে তা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন। এ সপ্তাহে ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, দ্রুতগতিতে চলমান যানে স্থাপন করা সামরিক মানের স্টারলিংক রিসেপ্টরগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল। এর ফলে ইউক্রেনের আকাশসীমায় ড্রোনের অনবোর্ড গাইডেন্স ব্যবস্থায় বিঘ্ন ঘটে। এসব ড্রোন পরিচালনার ক্ষেত্রে রিসেপ্টরগুলোর ওপর নির্ভরশীলতা থাকায় অভিযানের কার্যকারিতাও ব্যাহত হয়। বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রিসেপ্টরগুলো এখন চলন্ত অবস্থায় আবার কাজ করছে।

তবে এগুলোর কার্যকর গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১০০ মাইল বা প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ