ইরানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর মঙ্গলবার (১০ নভেম্বর) তেলের বাজারে দরপতন অব্যাহত থাকে। তুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে আসায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় দুপুর ১টা ৩৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৯২ ডলার বা ৩ দশমিক ১৫ শতাংশ কমে ৮৯ দশমিক ৬৫ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩৩ ডলার বা ২ দশমিক ৬৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫২ ডলারে দাঁড়ায়।








