শিরোনাম
মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারেমাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণপশ্চিমবঙ্গে টানা বৃষ্টি : বিপর্যস্ত জনজীবনযুদ্ধ বিধ্বস্ত গাজার শিশুদের পাশে হামজারাস্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশকুড়িগ্রামে ইয়াবা-হিরোইনসহ আইনজীবী দম্পতি আটকযশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশকালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ৪৩০০ টাকা উদ্ধার, জরিমানা ২০০​আলফাডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই সম্পন্নগোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নতুন ম্যানেজিং কমিটির বহুমুখী উদ্যোগস্বৈরাচার ও তাদের দোসরদের সব চক্রান্ত রাজপথে প্রতিহত করা হবে: জাহাঙ্গীর হোসেনমাগুরা ২৫০ সয্যা সদর হাসপাতালে হামের বেড ২২: হামের রোগী ভর্তি ৬৫ !

স্বৈরাচার ও তাদের দোসরদের সব চক্রান্ত রাজপথে প্রতিহত করা হবে: জাহাঙ্গীর হোসেন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট
Oplus_0

পালিয়ে যাওয়া স্বৈরাচার ও তাদের দোসরদের সব ধরনের চক্রান্ত রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারের লোকাল বাসস্ট্যান্ড প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আলফাডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, ৮০-র দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত দেড় দশকের প্রতিটি আন্দোলন-সংগ্রামে যুবদল রাজপথে রক্ত দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৮১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐতিহাসিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন।

​পরবর্তী আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যুবদলের হাজারো নেতাকর্মীর আত্মত্যাগ, রক্ত এবং গুম-খুনের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্টের চূড়ান্ত রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন গণতান্ত্রিক বিজয় অর্জিত হয়েছে।

​দেশবিরোধী যেকোনো চক্রান্তের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারী শাসক ও তাদের দোসররা আবারও দেশ এবং নতুন সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে রাজপথে ঐক্যবদ্ধ থেকে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করতে হবে।

​আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যার সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কুদ্দুস শেখ ও জেলা যুবদলের প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

​এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে সমাবেশে রূপ নেয়। এতে উপজেলা ও পৌর যুবদলের সর্বস্তরের কয়েক শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ