শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিজয়ীপার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথিপাবনায় ২ নেতাকে গুলি করে হত্যাসরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশমাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারেমাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণপশ্চিমবঙ্গে টানা বৃষ্টি : বিপর্যস্ত জনজীবনযুদ্ধ বিধ্বস্ত গাজার শিশুদের পাশে হামজারাস্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশকুড়িগ্রামে ইয়াবা-হিরোইনসহ আইনজীবী দম্পতি আটকযশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশকালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ৪৩০০ টাকা উদ্ধার, জরিমানা ২০০

মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মাগুরার শালিখা থানার সাবেক ওসি ফ্যাসিষ্ট সরকারের অন্যতম সহযোগী বিপ্লব কুমার নাথ এএস আই ইসমাইলকে মাগুরা শালিখার একটি হত্যা মামলায়  গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

২৭ অক্টোবর মঙ্গলবার  রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে মাগুরায় নিয়ে আসা হয়।  ২৮ অক্টোবর সন্ধ্যায় শালিখা আমলি আদালতে হাজির করা হলে স্বর্ণালী রানী তাদের জামিন আবেদন না মন্জুর করর তাদেরকে কারাগার প্রেরণের নির্দেশ প্রদান করেন। 

ওসি বিপ্লব কুমার নাথ গ্রেফতারে আগ পর্যন্ত নৌ পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ফ্যাসিস্ট আমলের ওসি বিপ্লব নানা কারণে আলোচিত সমালোচিত ছিলেন, ওসি থাকা কালীন বিপ্লব কুমার নির্লিপ্ত দলীয় করণ এবং বিরোধীদলের নেতাকর্মীদের উপরে ব্যাপক দমন, পিড়ন,হত্যা ও ব্যাপক নির্যাতন করেছিলেন বলে  অভিযোগ রয়েছে। 

তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক কামরুজ্জামান এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন জড়িত ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় মামলা করা হয়েছিল।সরকারের পতনের পর নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন।

আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য শালিখা থানাকে নির্দেশ দেন।

মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বরিশাল নৌ পুলিশে কর্মরত বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।বিগত সরকারের আমলে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে ‘ক্রসফায়ারের’ নামে গুলি করে হত্যা এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে কয়েকশত কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ