শিরোনাম
সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশমাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারেমাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণপশ্চিমবঙ্গে টানা বৃষ্টি : বিপর্যস্ত জনজীবনযুদ্ধ বিধ্বস্ত গাজার শিশুদের পাশে হামজারাস্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশকুড়িগ্রামে ইয়াবা-হিরোইনসহ আইনজীবী দম্পতি আটকযশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশকালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ৪৩০০ টাকা উদ্ধার, জরিমানা ২০০​আলফাডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই সম্পন্নগোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নতুন ম্যানেজিং কমিটির বহুমুখী উদ্যোগস্বৈরাচার ও তাদের দোসরদের সব চক্রান্ত রাজপথে প্রতিহত করা হবে: জাহাঙ্গীর হোসেন

গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নতুন ম্যানেজিং কমিটির বহুমুখী উদ্যোগ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট
Oplus_131072

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত সার্বিক উন্নয়নে একগুচ্ছ নতুন ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যালয়টির নবগঠিত ম্যানেজিং কমিটি।

​বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি খান মোহাম্মদ সাব্বিরুল ইসলাম ও সহ-সভাপতি খান মফিদুল ইসলামসহ অন্য সদস্যদের ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান প্রধান শিক্ষক সেলিনা নাহার ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

​সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের সরাসরি পড়াশোনার পরিবেশ পর্যবেক্ষণ এবং বিদ্যালয়ের সার্বিক অবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি বিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা চিহ্নিত করার উদ্যোগ নেন।

​শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে বিশেষ ঘোষণা দিয়েছে কমিটি। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জানানো হয়, যেসকল শিক্ষার্থী বৃত্তি অর্জন করবে; তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে।

​বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব দ্রুতই এলাকার একটি আদর্শ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর লাভ করবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ