শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিজয়ীপার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথিপাবনায় ২ নেতাকে গুলি করে হত্যাসরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশমাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারেমাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণপশ্চিমবঙ্গে টানা বৃষ্টি : বিপর্যস্ত জনজীবনযুদ্ধ বিধ্বস্ত গাজার শিশুদের পাশে হামজারাস্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশকুড়িগ্রামে ইয়াবা-হিরোইনসহ আইনজীবী দম্পতি আটকযশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশকালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ৪৩০০ টাকা উদ্ধার, জরিমানা ২০০

কুড়িগ্রামে ইয়াবা-হিরোইনসহ আইনজীবী দম্পতি আটক

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

‎

‎

‎কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য কুড়িগ্রাম সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার এড. মোঃ আলমগীর হোসেন (৪৫), তাঁর স্ত্রী মোছাঃ ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মোঃ শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎‎উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১৯৫ পিস, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলার উপ পরিচালক মোঃ শাহ- নেওয়াজ জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম সদর থানায় পুলিশে সোর্পদ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ