শিরোনাম
ফ্যামিলি কার্ড বা ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী পুতুল টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনিসিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবিকুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১কুয়েটে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড, অংশ নিল ৪০৭ শিক্ষার্থীবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-তে নবনির্মিত ‘গামা ইরেডিয়েশন সেন্টার’ এর শুভ উদ্বোধনডিমলায় ইসলামিক এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতকুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৪৮.০৪ শতাংশজনগণের রায়ের প্রতি সম্মান না দেখালে সরকারকে চরম মূল্য দিতে হবে: ডা. শফিকুর রহমানপ্রেসক্লাব পাইকগাছা’র জরুরি সভা অনুষ্ঠিতওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎখাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা সিজার মূল্যের ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ একজনকে আটক করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ ও একজনকে আটক করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান এবং কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ