শিরোনাম
৮ গ্রামপুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা দেবে সরকার২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীরা ২০২৭ সালের নতুন পাঠ্যবই হাতে পাবে : শিক্ষামন্ত্রীএআইইউবি’র দাপুটে জয়সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীরতারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতআওয়ামী লীগ ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমিরধলপুর সিটি গলির পাশে তরুণকে গুলি করে হত্যাসব্দালপুর ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক আহম্মেদ  জনপ্রিয়তার শীর্ষেশ্যালিকাকে বিয়ে করায় মহাদেবপুরে যুবকের মুখে চুনকালিমান্দায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকয়রায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সাথে ব্যতিক্রমী গণতান্ত্রিক সংলাপআলফাডাঙ্গায় বিএনপির শীর্ষ নেতাদের দোয়া নিয়ে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা ছাত্রদল নেতার

৮ গ্রামপুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা দেবে সরকার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট
প্রতীকি ছবি

কৃতিত্বের জন্য দেশের আট বিভাগের আটজন শ্রেষ্ঠ গ্রামপুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেবে সরকার।

আগামী ৭ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গ্রামপুলিশ মহাসমাবেশে তাদের এ সম্মাননা দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, ৭ নভেম্বর দুপুর ১২টায় গ্রামপুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গ্রামপুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তাদের নিষ্ঠা ও ত্যাগের মূল্যায়ন এবং পেশাগত কাজের স্বীকৃতি দিতে এ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহাসমাবেশে গ্রামপুলিশ সদস্যদের কাজের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে দেশের আট বিভাগের আটজন শ্রেষ্ঠ সদস্যকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিটি বিভাগের অধীন জেলা ও উপজেলাগুলো থেকে সততা, কর্মদক্ষতা, বীরত্বপূর্ণ অবদান ও শৃঙ্খলার ভিত্তিতে একজন করে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্য নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচিত সদস্য দফাদার বা মহল্লাদার হতে পারবেন।

চিঠিতে বিভাগীয় কমিশনারদের সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যয়নসহ নির্বাচিত সদস্যের নামের তালিকা ২৮ অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখার ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ