শিরোনাম
৮ গ্রামপুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা দেবে সরকার২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীরা ২০২৭ সালের নতুন পাঠ্যবই হাতে পাবে : শিক্ষামন্ত্রীএআইইউবি’র দাপুটে জয়সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীরতারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতআওয়ামী লীগ ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমিরধলপুর সিটি গলির পাশে তরুণকে গুলি করে হত্যাসব্দালপুর ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক আহম্মেদ  জনপ্রিয়তার শীর্ষেশ্যালিকাকে বিয়ে করায় মহাদেবপুরে যুবকের মুখে চুনকালিমান্দায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকয়রায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সাথে ব্যতিক্রমী গণতান্ত্রিক সংলাপআলফাডাঙ্গায় বিএনপির শীর্ষ নেতাদের দোয়া নিয়ে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা ছাত্রদল নেতার

এআইইউবি’র দাপুটে জয়

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর ফুটবল প্রতিযোগিতায় দাপুটে জয় তুলে নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় এআইইউবি। এর ফলও পায় দ্রুত। ম্যাচের নবম মিনিটে রাশাদুলের গোলে এগিয়ে যায় দলটি।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে ব্র্যাক। তবে ২৮ মিনিটে নিজেদের জালেই বল পাঠিয়ে বসে তারা। এআইইউবির আক্রমণ ঠেকাতে গিয়ে ব্র্যাকের এক খেলোয়াড়ের আত্মঘাতী গোলে ব্যবধান হয় ২-০। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় এআইইউবি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে এআইইউবি। ম্যাচের ৪০ মিনিটে মঈনের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০। খেলার শেষ মুহূর্তে আক্কাসের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের।

পুরো ম্যাচে এআইইউবির আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি ব্র্যাকের ফুটবলাররা। বিপরীতে চার গোলের পাশাপাশি নিজেদের জাল অক্ষত রেখে মাঠ ছাড়ে এআইইউবি। এই জয়ে পুরো তিন পয়েন্ট তুলে নেয় তারা।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’। ১০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ