শিরোনাম
কুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপুবগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনবাংলাদেশ লেখক প্রকাশনীর সম্মাননা পেলেন কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য লেখক রাখাল বিশ্বাস

নওগাঁয় বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ৩ মিনিট

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকেরা। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকই ভরসা। এতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগার পাশাপাশি গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর স্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে অটোরিকশা (সিএনজি) চালক ও বাস শ্রমিকদের মাঝে দ্বন্দ্ব হয়। এর জের ধরে জেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাস চালক রুবেল হোসেন ও সুপারভাইজারকে মারধর করে অটোরিকশা (সিএনজি) চালকরা। এর প্রতিবাদে তিনদিন বাস চলাচল বন্ধ রাখে মোটর শ্রমিকরা। এতে জেলার ১১ টি উপজেলা সহ পাশের বগুড়া, জয়পুরহাট ও রাজশাহী সহ ৫টি জেলায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।

অটোরিকশা (সিএনজি) আলাদা স্ট্যান্ড ও যাত্রী উঠানো নিয়ম নিয়ে এক মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রশাসনের সহযোগীতা ও আশ্বস্ততায় বাস চলাচল স্বাভাবিক হয়েছিল।

বাস মালিক ও শ্রমিকদের দাব,সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অটোরিকশা (সিএনজি) যাত্রী নিয়ে শহরের বাইরে পরিবহন করতে পারবে না। কিন্তু তারপরও তারা শহরে এবং আঞ্চলিক মহাসড়কে যাত্রী পরিবহন করে। এ নিয়ে প্রায় তাদের সাথে দ্বন্দ্ব হয়। এছাড়া আঞ্চলিক মহাসড়কেও অটোরিকশা (সিএনজি) ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করায় অনেক সময় দূর্ঘটনার কবলে পড়তে হয়। এক মাসের মধ্যে সমস্যা সমাধান না হওয়ায় শ্রমিকার তাদের দাবী নিয়ে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে।

জেলার সাপাহার উপজেলার বাসীন্দা আশকর আলি,শহরের আদালতের কাজ শেষে বিকেল সাড়ে ৩ টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে আসেন। বাস বন্ধ থাকার কথা শুনে হতাস হয়ে পড়েন এবং ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সাপাহার বাসস্ট্যান্ড থেকে প্রায় ৬৫ কিলোমিটার দুরে জেলা শহর। সকালে বাসে চড়ে শহরের আসেন। বিকেলে বাড়ি ফিরবো বাসস্ট্যান্ডে এসে শুনি সকল বাস বন্ধ। এতো দুর বাড়ি ব্যাটারি চালিত অটোরিকশা করে যাওয়া কষ্টকর। কয়েকটা অটোরিকশা পরিবর্তন করে বাড়ি যেতে হবে। সময় এবং টাকা বেশি লাগবে এবং হয়রানি হতে হচ্ছে। ১৮০ টাকার ভাড়া এখন ২৫০ টাকা গুনতে হবে।

এ বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষথেকে বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও অটোরিকশা চালকরা তা মানছেন না। এতে মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নওগাঁ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ঢাকায় অবস্থান করার সমাধান সম্ভব হচ্ছে না। তবে আজ (সোমবার) সংসদ সদস্য সহ সবাইকে নিয়ে আলোচনায় বসা হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ