সবার জন্য চাকুরী
নিশ্চিত সমাজতন্ত্রে,
কর্মহীনের বেকার ভাতা
রয়েছে গণতন্ত্রে।
বেকার ভাতা চালু করুন
টাকা পাচার বন্ধ হবে,
আমলা-কর্মে নজরদারিতে
জনবল নিয়োগ করতে হবে।
সরকারি চাকরির লোকজনেরা
মানুষের প্রভু বনে যায়,
পেট ভরে মানুষ না খেলেও
কর পরিশোধে জীবন যায়।
কর খাজনা আদায় এত বেশি
দেখে আমলাদের মাথা নষ্ট,
বেকার ভাতা শোধ না করে
কর্মহীনদের বাড়ায় কষ্ট।
শুধু মাত্র জীবন বাঁচাতে
মাদক ব্যবসা করে যারা
জেনে রাখুন বেকার ভাতায়
দ্রুত পরিত্যাগ করবে তারা।
বেকার ভাতা, পরিশোধ হলে
ছিনতাই চাঁদাবাজি বন্ধ হবে
বিচার আদালতে মামলা জট
নিমিষেই দূর হবে তবে।
শুনে রাখো সরকার বাহাদুর
সততার সাথে করো কাজ ,
গণ-কররে টাকা করলে পাচার
তোমরাও পাবে দেশত্যগীর লাজ।
চাকুরী নয়তো বেকার ভাতা
আসল গণতন্ত্রের মূল কথা,
সবার জন্য চাকুরী, নয়তো মাশোহারা
গণতন্ত্রের এটাই বিধান, নেই কোন আর ধারা।

