শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতিতিন ম্যাচ নিষিদ্ধ নেইমারআকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিতসুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীনাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বানপল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশকমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টীয় মর্যাদায় সৎকারশ্রীনগরে  বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা  অনুষ্ঠিতবাংলাদেশ দ্বিতীয় সুন্দরবন নিঝুম দ্বীপ: নদী ভাঙনের মুখেও পর্যটকদের উপচে পড়া ভিড়রাজাপুর সেতুর অসম্পূর্ণ প্রকল্প সমাপ্তির সিদ্ধান্ত, নতুন প্রকল্পের অপেক্ষায় দক্ষিণ কুলাউড়াবগুড়া শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

‎

‎২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখা।

‎বুধবার (২৮ অক্টোবর’২৬) বাদ জোহর বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ প্লাজায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ।অধ্যাপক রফিকুল আলম,শ্রমিক নেতা আজগর আলী এবং অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দসহ আরো অনেকে।

‎ মহানগরীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অধ্যাপক রফিকুল আলম,শ্রমিক নেতা আজগর আলী এবং অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দসহ আরো অনেকে।

‎‎সভাপতি অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল সমাপনী বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।এ ঘটনায় নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

‎

তিনি আরও বলেন,জাতীয় স্বার্থে সংশ্লিষ্ট মামলাটি পুনরুজ্জীবিত করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।তাঁর ভাষায়,২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়।রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস ও হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

‎অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল অতীতের সব রাজনৈতিক সহিংসতা, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।তিনি বলেন, অপরাধী যে রাজনৈতিক দলেরই হোক না কেন,তাকে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

‎

সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারের নিশ্চিত

‎দাবি জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ