জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শেরপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
এ ছাড়া শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, সদস্যসচিব জাকারিয়া মাসুদ, যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা আলমগীর ও মো. শফিউল আলম সবুজ,আরিফসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেরপুর পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান সজীবসহ অন্যান্য নেতাকর্মীও শোভাযাত্রায় অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।








