শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতিতিন ম্যাচ নিষিদ্ধ নেইমারআকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিতসুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীনাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বানপল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশকমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টীয় মর্যাদায় সৎকারশ্রীনগরে  বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা  অনুষ্ঠিতবাংলাদেশ দ্বিতীয় সুন্দরবন নিঝুম দ্বীপ: নদী ভাঙনের মুখেও পর্যটকদের উপচে পড়া ভিড়রাজাপুর সেতুর অসম্পূর্ণ প্রকল্প সমাপ্তির সিদ্ধান্ত, নতুন প্রকল্পের অপেক্ষায় দক্ষিণ কুলাউড়াবগুড়া শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টীয় মর্যাদায় সৎকার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সুশীল রঞ্জন পাল (৮৫) বুধবার (২৮ অক্টোবর) ভোর ৪.৪৫ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও রাজনগর উপজেলার শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পালের পিতা।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ঘোষপুর গ্রামের নিজ বাড়িতে নিবাসী বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের মরদেহে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রিয় মর্যাদা প্রদর্শন কালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, শমশেরনগর পুলিশ ফাঁড়ির মো: রুহুল আমীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো: আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও নির্মল কুমার দাশ, স্থানীয় জনপ্রতিনধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় শ্মশানে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের সৎকার সম্পন্ন হয়।

বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা ও শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, শ্রীকৃষ্ণ যুব সংঘ, সানফ্লাওয়ার সনাতনী যুব সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ