নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিরাপদ সড়ক চাই (নিসচা) নাটোর জেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে
জনসচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নাটোর সার্কেলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, বিআরটিএর মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেবশর্মা, নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, নাটোর জেলা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর সভাপতি মোঃ আব্দুস শহীদ এবং নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ , নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম মিন্টু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংগঠনের সদস্য, সচেতন নাগরিক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ








