শিরোনাম
মুন্সীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ফায়ার সার্ভিসের পরিদর্শন, দেওয়া হচ্ছে অগ্নিনিরাপত্তা পরামর্শসাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রীএক নির্বাচনী আসনে ৭০ প্রার্থীচাঁদাবাজদের কোনো জায়গা পাথরঘাটায় নাই: চিফ হুইপআওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে বিএনপি : জামায়াত আমিরইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলাউত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দামইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প !শূন্যে গাড়ি ভাসালেন ইলন মাস্কমেটার নতুন এআই মডেল আরও উন্নত হলোঢাকার মোহাম্মদপুরে যুব কণ্ঠ সোসাইটির ত্রান বিতরণকুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু : স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশা

ভিন্ন লুকে নুসরাত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

কদিন আগেই খবরের শিরোনাম হয়েছেন শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের ‘ফাঁকি’ দিয়ে। সে নিয়ে নিজের ব্যাখ্যাও অবশ্য দিয়েছিলেন অভিনেত্রী। এবার নিজের ‘অন্য রূপ’ দেখালেন নুসরাত ফারিয়া। কেমন এই রূপ? কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুেটর সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার। ব্যতিক্রম কম্বিনেশন। এর সঙ্গে কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল, বড় হুপ কানের দুল এবং পরিপাটি খোঁপায় বাঁধা চুল। দেখে আঁচ করা যায়, ছবিগুলো তুলেছেন কোনো লিফটে। সাজ যেমন ব্যতিক্রম, ক্যাপশনেও সেই বার্তা দিলেন ফারিয়া।

লিখলেন একটি বাক্য, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’ অবশ্য ফারিয়ার এই ব্যতিক্রম রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন তার অনুসারীরা। কেউ ইতিবাচক বলছেন, তো কেউ দিচ্ছেন নেতিবাচক প্রতিক্রিয়া। এক অনুসারীর মন্তব্য এরকম, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক’; আরেক ভক্ত লিখেছেন, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে’। এর বিপরীতে কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষও করেছে। তবে কোনো মন্তব্যেই ভ্রƒক্ষেপ করেন না তিনি। পোস্টটি দেয়ার পর চার ঘণ্টায় এতে প্রায় তিন হাজারের মতো প্রতিক্রিয়া এসেছে।

মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে দুইশ। তবে ইনস্টাগ্রামে সাড়ার পরিমাণ বেশি। সেখানে অভিনেত্রীর একই ছবির পোস্টে প্রতিক্রিয়া এসেছে ৫ হাজারের বেশি। ফারিয়ার হাতে বর্তমানে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের নির্মাণে এই সিনেমার শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। এতে তার সঙ্গে থাকছেন আজমেরী হক বাঁধন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ