শিরোনাম
মুন্সীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ফায়ার সার্ভিসের পরিদর্শন, দেওয়া হচ্ছে অগ্নিনিরাপত্তা পরামর্শসাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রীএক নির্বাচনী আসনে ৭০ প্রার্থীচাঁদাবাজদের কোনো জায়গা পাথরঘাটায় নাই: চিফ হুইপআওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে বিএনপি : জামায়াত আমিরইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলাউত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দামইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প !শূন্যে গাড়ি ভাসালেন ইলন মাস্কমেটার নতুন এআই মডেল আরও উন্নত হলোঢাকার মোহাম্মদপুরে যুব কণ্ঠ সোসাইটির ত্রান বিতরণকুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু : স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশা

অনিশ্চয়তায় ‘সোলজার’

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার মুক্তির তারিখ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরে শুরু হওয়া এ সিনেমার কাজ এখনো শেষ না হওয়ায় চলতি বছরের ডিসেম্বরেও এটি প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা নেই বললেই চলে। নির্মাণের শুরু থেকেই আলোচনায় থাকা এ সিনেমার ডাবিংয়ের বড় অংশ শেষ করেছেন শাকিব খান। তবে এখনো ৯ দিনের শুটিং বাকি রয়েছে। এ অবশিষ্ট কাজ শেষ করা নিয়েই তৈরি হয়েছে মূল জটিলতা। সূত্রের খবর অনুযায়ী, একাধিকবার শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হলেও পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন কাজ শুরু করতে ব্যর্থ হন।

ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর কিংবা গত আগস্টে শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরও শিডিউল অনুযায়ী শুটিং করা সম্ভব হয়নি। ঘটনা প্রসঙ্গে শাকিব খানের ম্যানেজার মনির জামান জানান, বারবার শিডিউল নিয়েও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে পরিমাণ শিডিউল নেওয়া হয়েছিল, তাতে সহজেই দুই থেকে তিনটি সিনেমার কাজ শেষ করা যেত। গত কয়েক বছরে শাকিব খানের কোনো ছবির ক্ষেত্রে এমন গড়িমসি দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন। এদিকে সিনেমার শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া সম্মানি না দেওয়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক টেকনিশিয়ান জানান, অধিকাংশ কলাকুশলীর পাওনা পরিশোধ করা হয়নি। বকেয়া টাকা না পেলে কেউ আর নতুন করে সময় দিতে রাজি হচ্ছেন না। তবে বকেয়া সম্মানির অভিযোগটি অস্বীকার করেছেন নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তার ভাষ্যমতে, শুটিং শেষ হওয়ার আগে পুরো সম্মানি পরিশোধের নিয়ম নেই। শুটিং শেষ হলে মুক্তির তারিখ ঘোষণা করে টিজার প্রকাশ করা হবে বলে তিনি জানান। বর্তমানে ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।

এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার কাজে নামবেন তিনি। পরবর্তী সময়ে হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার কাজ শুরু করার কথা রয়েছে। এই দুই ব্যস্ততার ফাঁকে ‘সোলজার’-এর ৯ দিনের শুটিং শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ