শিরোনাম
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রীপ্রথম ম্যাচেই বড় হারের লজ্জা বাংলাদেশেরপূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিতবাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিতভাঙ্গায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২ সহস্রাধিক রোগীদামুড়হুদায় ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটকসুন্দরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো হরিপুর ইউনিয়নে আলোচনার শীর্ষে আলহাজ্ব মোজাহারুল ইসলামযুবকন্ঠ সোসাইটির উদ্যোগে টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলায় ত্রাণ বিতরণমুন্সীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ফায়ার সার্ভিসের পরিদর্শন, দেওয়া হচ্ছে অগ্নিনিরাপত্তা পরামর্শসাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রীএক নির্বাচনী আসনে ৭০ প্রার্থী

ধারাবাহিকে নাটকে রিচি সোলায়মান

প্রকাশ: হালনাগাদ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

রিচি রিচি সোলায়মান এবার নাম লেখালেন নতুন দীর্ঘ ধারাবাহিক নাটকে। নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘এআই জুনিয়র’ নাটকে দেখা যাবে তাঁকে।

এ বছরের শুরুতে ‘অপূর্ণতা’ নামের সাত পর্বের মিনি সিরিজে অভিনয় করলেও অনেক বছর পর এআই জুনিয়র দিয়ে দীর্ঘ ধারাবাহিকে ফিরলেন রিচি। ইতিমধ্যে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং। তবে চ্যানেল কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকায় এখনই বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেন না অভিনেত্রী। তিনি বলেন, ‘এআই জুনিয়র ধারাবাহিকে অভিনয় করছি, এটি সত্যি। এর বেশি এখন কিছু বলা যাবে না। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণার পর বিস্তারিত বলব।’

জানা গেছে, শিগগিরই দীপ্ত টিভিতে শুরু হবে এআই জুনিয়রের প্রচার। ২৫ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে ধারাবাহিকটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এটি লিখেছেন আহমেদ খান হিরক। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন রওনক হাসান, জিনাত শানু স্বাগতা, নরেশ ভূঁইয়া, সুজাত শিমুল, শিশুশিল্পী রাই রাজন্যা প্রমুখ।

উল্লেখ্য, একসময় টিভি নাটকের নিয়মিত মুখ ছিলেন রিচি সোলায়মান। মাঝে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করায় অভিনয়ে হয়ে পড়েছিলেন অনিয়মিত। কয়েক বছর ধরে দেশেই থাকছেন রিচি। ফলে টিভি পর্দায়ও বেড়েছে তাঁর উপস্থিতি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ