শিরোনাম
টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিতবাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।।ভাঙ্গায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২ সহস্রাধিক রোগীদামুড়হুদায় ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটকসুন্দরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো হরিপুর ইউনিয়নে আলোচনার শীর্ষে আলহাজ্ব মোজাহারুল ইসলামযুবকন্ঠ সোসাইটির উদ্যোগে টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলায় ত্রাণ বিতরণমুন্সীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ফায়ার সার্ভিসের পরিদর্শন, দেওয়া হচ্ছে অগ্নিনিরাপত্তা পরামর্শসাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রীএক নির্বাচনী আসনে ৭০ প্রার্থীচাঁদাবাজদের কোনো জায়গা পাথরঘাটায় নাই: চিফ হুইপআওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে বিএনপি : জামায়াত আমিরইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ভাঙ্গায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২ সহস্রাধিক রোগী

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির আয়োজনে এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব, ধানমন্ডির সহযোগিতায় শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক রোগীর ছানি অপারেশনসহ দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, চশমা ও ওষুধ দেওয়া হয়।

সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি লায়ন খন্দকার মিজানুর রহমান ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন মো. শহীদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির নির্বাহী সম্পাদক মরতুজা খান, লায়ন আবুল বাশার, লায়ন নুরু মিয়া, প্রধান শিক্ষক আলমগীর হোসেন,সংগঠনের  নিজামুদ্দিন, আফজাল খান, শাহ আলম, শাহিন মৃধা, শহীদুল ইসলাম মৃধা, বাকাউল ইসলাম, মাহাবুব মিয়া, মোকলেচুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এ উদ্যোগের ফলে এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ