শিরোনাম
টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিতবাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।।ভাঙ্গায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২ সহস্রাধিক রোগীদামুড়হুদায় ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটকসুন্দরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো হরিপুর ইউনিয়নে আলোচনার শীর্ষে আলহাজ্ব মোজাহারুল ইসলামযুবকন্ঠ সোসাইটির উদ্যোগে টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলায় ত্রাণ বিতরণমুন্সীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ফায়ার সার্ভিসের পরিদর্শন, দেওয়া হচ্ছে অগ্নিনিরাপত্তা পরামর্শসাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রীএক নির্বাচনী আসনে ৭০ প্রার্থীচাঁদাবাজদের কোনো জায়গা পাথরঘাটায় নাই: চিফ হুইপআওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে বিএনপি : জামায়াত আমিরইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

কুমিল্লার “বাঙ্গরা উপজেলা প্রেসক্লাব”-এর সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বাঙ্গরা জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত বাঙ্গরা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত “বাঙ্গরা উপজেলা প্রেসক্লাব”-এর অস্থায়ী কার্যালয়ে এটি প্রথম সভা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।

বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাফেজ নজরুল ইসলাম-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সংগঠনটির কোষাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ অবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. কে. আই. জাবেদ, সহ-সভাপতি শাহানুর আলম খান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল।

এছাড়া সভায় নিজেদের মতামত তুলে ধরেন সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল সরকার ও সদস্য রাশেদ মিয়া।

সভায় উপস্থিত সাংবাদিকগণ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়েও করণীয় দিকগুলো তুলে ধরা হয়।

প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়কে নান্দনিক রূপ দেওয়া এবং স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে গঠনমূলক বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম. কে. আই. জাবেদ।

স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য এবং বাঙ্গরা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বীর আশু সুস্থতা কামনা করে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, “আমাদের সৌভাগ্য যে, নতুন এই উপজেলায় আমরা যেমন সাংবাদিক হিসেবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব করছি, ঠিক তেমনি আমাদের হাত ধরে এই জনপদে একটি প্রেসক্লাবের যাত্রা শুরু হলো, যা শতাব্দী ধরে ইতিহাসের অংশ হয়ে থাকবে।

তাই আমাদের অনেক দায় ও দায়িত্ব রয়েছে।” সেই দায় ও দায়িত্ববোধ বিবেচনায় রেখে সকলকে নিষ্ঠার সাথে ও সক্রিয় ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।”

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ