শিরোনাম
খাদ্যপণ্যের ‘সিন্ডিকেট’ বলে কোন শব্দ থাকবে না : নারায়ণগঞ্জে খাদ্যমন্ত্রীনারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনে বিএনপির আইনজীবীদের হাতাহাতিপ্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে শিশুদের: প্রধানমন্ত্রীমেট্রোর লাইনে কুকুরআবারও আদালত থেকে পালালেন আসামিশ্রীমঙ্গল ভাড়াউড়া ফুটবল মাঠ পরিদর্শন ক্রীড়া প্রতিমন্ত্রীরগণভোটের ব্যবস্থা রাখা হবে সংবিধান সংশোধনের পর: স্বরাষ্ট্রমন্ত্রীদশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরাআবেগঘন বার্তা দিলেন মেসিবাধা কাটল সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগেসেরা রিপোর্ট খুঁজছে নগদ-ডিআরইউবাবরি মসজিদের মূল উদ্যোক্তা গ্রেপ্তাার

শাড়িতে নজর কাড়লেন পূর্ণিমা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘ভালোবাসার লাল গোলাপ’সহ বেশ কিছু সিনেমায় তার অভিনয় এখনো উপভোগ্য দর্শকের কাছে। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্সও বরাবরই মুগ্ধ করে ভক্তদের। শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া কিংবা আধুনিক সাজ- যেভাবেই হাজির হন, তার উপস্থিতি যেন আলাদা করে নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হলো না। জামদানি শাড়িতে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা।

ছবিতে তাকে দেখা গেছে একেবারে বাঙালি নারীর চিরচেনা সাজে। পরনে নান্দনিক জামদানি, আর মাথার খোপায় ফুলের মালায় তার সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও আভিজাত্যের মিশেল। ছবিগুলোর সঙ্গে পূর্ণিমা লিখেছেন, ‘জামদানির আবহ আর কখনো পুরোনো না হওয়া সৌন্দর্য…’ এই ছোট্ট বাক্যেই যেন নিজের সাজের অনুভূতিটা প্রকাশ করেছেন অভিনেত্রী। পূর্ণিমার এই সাজে চোখে পড়ার মতো ছিল তার স্বাভাবিক সৌন্দর্য। অতিরিক্ত চাকচিক্যের বদলে জামদানির ঐতিহ্য আর খোপায় ফুলের মালার সরল সৌন্দর্যকেই প্রাধান্য দিয়েছেন তিনি।

ফলে পুরো লুকটিতে তৈরি হয়েছে এক ধরনের মায়াবী ও নান্দনিক আবহ। তার প্রকাশ করা ছবিগুলো দেখে ভক্তদের অনেকেই মুগ্ধ হয়েছেন। বাঙালি ঐতিহ্যের সঙ্গে নিজের সৌন্দর্যকে মিলিয়ে পূর্ণিমার এই উপস্থিতি যেন মনে করিয়ে দিল, ফ্যাশন বদলালেও জামদানির আবেদন কখনো পুরোনো হওয়ার নয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ