শিরোনাম
১২ হাজার প্রবাসীকে সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছেমাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানামাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনশেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনফলের বাগান বদলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন যশোরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটকনাগরপুরে চেয়ারম্যান প্রার্থী দেলুর প্রার্থীতা ঘোষণাশেরপুরে ভিডাব্লিউবি কর্মসূচির উপকারভোগী নির্বাচনে আবেদন শুরু ১ ডিসেম্বর ২০২৬শেরপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ এর উদ্বোধনপরিকল্পিত ও দুর্নীতিমুক্ত গাজীপুর গড়ার অঙ্গীকার নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলমেরকমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিতছনের হস্তশিল্পে বদলে যাচ্ছে ভাগ্য : স্বাবলম্বী বগুড়া শেরপুরের শতাধিক নারী

সমালোচনার মুখে পড়লেন মুকিত জাকারিয়া

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ছোট পর্দার অভিনেতা মুকিত জাকারিয়া। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তার মন্তব্যও মাঝে মাঝে আলোচনায় আসে। এবার স্ত্রীর অসুস্থতার মধ্যেও রাত ৪টায় গরম পরোটা খাওয়ার একটি গল্প বলতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মুকিত জাকারিয়া বলেন, ‘রাত ৪ টায় বললাম ‘ও বউ ফরোটা খাইয়ুম,’ স্ত্রী ১০২ ডিগ্রি জ্বর নিয়ে গরম পরোটা করে খাওয়ালো। আলহামদুলিল্লাহ্।’ অভিনেতার এই মন্তব্যের পরই তা নিয়ে শুরু হয় নানা আলোচনা।

নেটিজেনরা প্রশ্ন তুলেছেন-১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত একজন মানুষকে দিয়ে রাত ৪টায় খাবার তৈরি করানো কতটা মানবিক? একজন নেটিজেন লিখেছেন, ‘মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের বউয়ের ১০২ ডিগ্রি জ্বর সেটার খবর রাখে না আবার ওই অবস্থায় পরোটা খাইসে সেটা নিয়ে বলতেসে!’ আরেকজন লিখেছেন, ‘১০২ ডিগ্রি জ্বরে ভোগা বউকে দিয়ে রাত ৪টায় পরোটা বানিয়ে নিয়ে সেটা আবার গর্ব করে বলে বেড়াচ্ছে। এরা নাকি আবার শিল্পী!’ এদিকে আরও একজনের ভাষ্য, ‘বউয়ের ১০২ ডিগ্রি জ্বর তারপরেও পরোটা খাইতে মন চায় কেমনে?

মন চাইলেও বানাইতে বললেন কেমনে? পরোটার বদলে একটু বিষ খাইতেন।’ প্রসঙ্গত, মুকিত জাকারিয়া টিভি বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে পরবর্তীতে অভিনয়ে আসেন। বিজ্ঞাপন মিডিয়ায় তাকে নিয়ে আসার পেছনে প্রধান ভূমিকা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন মুকিত জাকারিয়া।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ