শিরোনাম
নিয়োগ হচ্ছে ৫ হাজার চিকিৎসক: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসাজঘরে ফিরলেন শহিদুল্লাহ : দুর্দান্ত বাউন্স এবাদতেরমধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণএবার আটক দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালদিল্লিতে মমতা, নেহা, ধ্রুব রাঠি, অভিজিৎসহ আটক শতাধিকস্বাস্থ্য নিয়ে কুসংস্কার দূর করার আহ্বানবাংলাদেশ-ভারত রপ্তানি : বাধা দূর করতে জোর বাংলাদেশেরদুই ম্যাচ মাঠে নামা হচ্ছে না রাফিনহারময়মনসিংহে শিশুকে বিষ খাইয়ে হত্যা করল সৎ মাআইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাতাজমীনের মোবাইল ফোন উদ্ধারকলকাতার জ্যোতিনগর কলোনিতে মুসলিমদের খাবার পানি বন্ধের অভিযোগ !

দিল্লিতে মমতা, নেহা, ধ্রুব রাঠি, অভিজিৎসহ আটক শতাধিক

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

শনিবার দিল্লির বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের আটক করা হয়। এ সময় রাজধানীর সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাড়ির সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে দিল্লি পুলিশ। বেআইনি জমায়েতের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নেহাকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে। তাকে ছাড়াতে বিক্ষোভকারীরা বাসটি ঘিরে রেখেছেন বলে জানা গেছে।

মমতার সঙ্গে এ সময় ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ অন্য নেতারা। পুলিশ তাদের অবরোধ তুলে নিয়ে সরে যেতে বললেও তাঁরা অবস্থান চালিয়ে যান। পরে তাদের আটক করা হয়।

আটকের পর এক ভিডিওবার্তায় মমতা বলেন, ‘সিজেপির আমন্ত্রণে যন্তর মন্তরে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাকে বাড়ির সামনে থেকে আটক করেছে।’

এদিকে, দিল্লিতে পুলিশি ধরপাকড়ের মুখে বিক্ষোভ কর্মসূচি যন্তর মন্তর থেকে ‘দিল্লি হাটে’ সরিয়ে নেওয়ার আহ্বান জানান নেহা বোরা। তার নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরুর পরপরই আইএনএ এলাকায় বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে পুলিশ। এ কর্মসূচিতে সমাজকর্মী যোগেন্দ্র যাদবও নেতৃত্ব দেন।

নেহা বোরা বলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’

নেহা বোরা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। এছাড়া তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি।

এর আগে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে গুরুগ্রাম পুলিশ। পরে দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ।

বিমানের ভেতরে ঢুকে পুলিশ সদস্যরা দীপকেকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন তিনি। বিমানের ভেতরে ধারণ করা এক ভিডিওবার্তায় দীপকে বলেন, ‘জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীও এমনটা করেননি। পরিস্থিতি তার চেয়েও খারাপ। আমরা সবাই গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত।’

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ