শিরোনাম
নিয়োগ হচ্ছে ৫ হাজার চিকিৎসক: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসাজঘরে ফিরলেন শহিদুল্লাহ : দুর্দান্ত বাউন্স এবাদতেরমধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণএবার আটক দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালদিল্লিতে মমতা, নেহা, ধ্রুব রাঠি, অভিজিৎসহ আটক শতাধিকস্বাস্থ্য নিয়ে কুসংস্কার দূর করার আহ্বানবাংলাদেশ-ভারত রপ্তানি : বাধা দূর করতে জোর বাংলাদেশেরদুই ম্যাচ মাঠে নামা হচ্ছে না রাফিনহারময়মনসিংহে শিশুকে বিষ খাইয়ে হত্যা করল সৎ মাআইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাতাজমীনের মোবাইল ফোন উদ্ধারকলকাতার জ্যোতিনগর কলোনিতে মুসলিমদের খাবার পানি বন্ধের অভিযোগ !

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান দুই মোটরসাইকেল আরোহী। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিষ্ক্রিয় করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের ইবনে মিজান জানিয়েছেন, দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে চলে যান। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে গেছেন বলে তথ্য পেয়েছিল পুলিশ।

তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। রাতে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি।

বিস্ফোরিত না হওয়া ককটেলটি পরীক্ষা করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কোনো স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তাঁর ভাষ্য, বস্তুটি অনেকটা পটকার মতো ছিল।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ