শিরোনাম
কুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপুবগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনবাংলাদেশ লেখক প্রকাশনীর সম্মাননা পেলেন কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য লেখক রাখাল বিশ্বাস

ধুনটের বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী ও শিক্ষকরা পেলেন সম্মাননা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমজমাট আয়োজনে বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বৃক্ষরোপণ, বৃত্তি অর্জন এবং শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

রবিবার (২৯ নভেম্বর) বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়েদা জাহান বানু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. রেজানুর ইসলাম খান রেজা, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল হক দুলাল, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসানুল করিম টুটু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধুনটের সভাপতি মো. জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন শাহীন

অনুষ্ঠানে সর্বোচ্চ উপস্থিতির জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তারা হলো—প্রথম শ্রেণির মোছা. আনিশা জান্নাত, দ্বিতীয় শ্রেণির মো. আব্দুল্লাহ আল রিহ্যান ফাহিম, তৃতীয় শ্রেণির এম এম সাদ, চতুর্থ শ্রেণির মিনা খাতুন ও পঞ্চম শ্রেণির খাদিজা নদী।

নিজ বাড়িতে সর্বোচ্চ বৃক্ষরোপণকারী শিক্ষার্থী হিসেবে চতুর্থ শ্রেণির মো. সাবিত আদ-দ্বীনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে সাতজন ট্যালেন্টপুল ও চারজন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।

বিদ্যালয়ে সবচেয়ে কম নৈমিত্তিক ছুটি ভোগ করায় শিক্ষক মো. সোহাগ মন্ডলকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের মূল্যায়নে সেরা তিন শিক্ষক হিসেবে মো. এমরুল কায়েস খান, মোছা. জান্নাতুল ফেরদৌস সুমি ও কে এম ইকবাল কায়েসকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুস সবুর। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক মো. এমরুল কায়েস খান। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সহকারী শিক্ষক কে এম ইকবাল কায়েস নয়ন ও জান্নাতুল ফেরদৌস সুমি।

বিদ্যালয়ের এমন আয়োজন শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, ভালো ফলাফল, পরিবেশ সচেতনতা ও শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ