
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের গাজীকুড়া গ্রামের আনিছুর রহমান এর বসতবাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় মনজু ও ফাহাদ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।এতে চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন মোঃ আনিছুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী মোঃ আনিছুর রহমান,পিতা- মৃত কাজিমুদ্দিন।তিনি অভিযোগে উল্লেখ করেন,মজনু মিয়া (৪২), পিতা- মৃত মকবুল মুন্সি এবং ফাহাদ মিয়া (২৫), পিতা- মৃত হাবিজার তাঁর বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন।ফলে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে যানা।
আনিছুর রহমান জানান,এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লেখিত অভিযোগ করলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান।পুলিশ সরেজমিনে তদন্ত করে রাস্তা উন্মুক্ত করার এবং উভয় পক্ষকে বিরোধে না জড়ানোর জন্য চেষ্টা করেন।কিন্তু পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা পুনরায় রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগে জানায়।
এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন। এ অবস্থায় ভুক্তভোগী পরিবারটি স্বাভাবিক চলাচলের সুযোগ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পৌর প্রশাসক, সুন্দরগঞ্জ পৌরসভা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আনিছুর রহমান।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের একাধিকবার চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায় নাই।






