শিরোনাম
শ্রীপুরে বিএনপির নেতা আক্তারুল আলম মাস্টার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিতবিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানাসুন্দরগঞ্জে বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগধুনটে বেড়েরবাড়ী ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী দুলালফুল শিল্পে শতকোটি টাকার হাতছানি : গদখালীর হাজারো কৃষক স্বপ্ন বুনছেনসিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনবগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ডবরেণ্য শিক্ষাবিদ ও নাট্যকার নুরুল মোমেনের জন্মদিন আজগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : ইটপাটকেলের আঘাতে ১১ আইনশৃঙ্খলা সদস্য আহতখুলনায় শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেপ্তার ৩, অস্ত্র গুলি ও মাদক উদ্ধারখুলনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দলের পথসভা ও মোটরসাইকেল মহড়াপাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময়সীমা বেঁধে দিয়ে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। তার ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না এবং এই নির্দেশনা অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে বলে মাইকিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি।

তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। ঘোষণায় নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তার বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানার ঘোষণাও দেন তিনি।

ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং নিয়ম লঙ্ঘনে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে; পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ উদ্যোগটিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত এখতিয়ার কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ