শিরোনাম
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানাসুন্দরগঞ্জে বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগধুনটে বেড়েরবাড়ী ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী দুলালফুল শিল্পে শতকোটি টাকার হাতছানি : গদখালীর হাজারো কৃষক স্বপ্ন বুনছেনসিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনবগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ডবরেণ্য শিক্ষাবিদ ও নাট্যকার নুরুল মোমেনের জন্মদিন আজগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : ইটপাটকেলের আঘাতে ১১ আইনশৃঙ্খলা সদস্য আহতখুলনায় শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেপ্তার ৩, অস্ত্র গুলি ও মাদক উদ্ধারখুলনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দলের পথসভা ও মোটরসাইকেল মহড়াপাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিতকটিয়াদীতে বর্তমান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিত

বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে টাপেন্টাডল ট্যাবলেটসহ সৌরভ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে বগুড়া সদর উপজেলার দাড়িয়াল উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎গ্রেপ্তার সৌরভ ওই এলাকার বাসিন্দা। তিনি লুৎফর রহমানের ছেলে।

‎ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় সৌরভের কাছ থেকে পাঁচ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়।

‎পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে উদ্ধার করা টাপেন্টাডল ট্যাবলেটগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ