শিরোনাম
বগুড়া-৫ আসনে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন: সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজনাগেশ্বরীর ভিতরবন্দে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী, চাইলেন দোয়া ও সমর্থনবীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক শহিদুল হক আর নেইযশোর শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন আটক, পালিয়েছে আরও দুজনমহাদেবপুরে মাওলানা ফছির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসড়ক দুর্ঘটনা প্রতিরোধে পাইকগাছায় নিশ্চার সচেতনতামূলক লিফলেট বিতরণমৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবআলফাডাঙ্গায় সম্প্রীতির বার্তা নিয়ে ​মণ্ডপে মণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকস্বাধীনতার ৫৫ বছরেও পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি কালীগঞ্জের ১০ গ্রামের মানুষেরবগুড়ায় ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারআলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, দিলেন আর্থিক অনুদানধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না : স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পাইকগাছায় নিশ্চার সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

খুলনার পাইকগাছায় এক বছরে ৬৩টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা’র) পাইকগাছা উপজেলা শাখা।

এ উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) পাইকগাছার ষোলআনা সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে দুর্ঘটনার পরিসংখ্যান ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপন করেন নিসচার সড়ক দুর্ঘটনা অনুসন্ধানবিষয়ক সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে ২০২৬ সালের ২০ অক্টোবর পর্যন্ত পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থানে ছোট-বড় ৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয় এবং আহত হন ৪৯ জন।

নিসচা পাইকগাছা শাখার সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, অ্যাডভোকেট একরামুল ইসলাম, নিসচার সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম, সাংবাদিক বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, মো. হুরায়রা বাদশা, কাজী সোহাগ, মো. রাজু আহমেদ ও আবু হানিফ মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চালকদের অসচেতনতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং সড়কের পাশে অবৈধভাবে হাটবাজার ও দোকানপাট গড়ে ওঠার বিষয়গুলো উল্লেখ করা হয়।

বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলন শেষে নিসচা’র পক্ষ থেকে উপজেলা সদরে বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ