শিরোনাম
বগুড়া-৫ আসনে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন: সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজনাগেশ্বরীর ভিতরবন্দে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী, চাইলেন দোয়া ও সমর্থনবীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক শহিদুল হক আর নেইযশোর শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন আটক, পালিয়েছে আরও দুজনমহাদেবপুরে মাওলানা ফছির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসড়ক দুর্ঘটনা প্রতিরোধে পাইকগাছায় নিশ্চার সচেতনতামূলক লিফলেট বিতরণমৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবআলফাডাঙ্গায় সম্প্রীতির বার্তা নিয়ে ​মণ্ডপে মণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকস্বাধীনতার ৫৫ বছরেও পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি কালীগঞ্জের ১০ গ্রামের মানুষেরবগুড়ায় ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারআলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, দিলেন আর্থিক অনুদানধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না : স্বরাষ্ট্রমন্ত্রী

মহাদেবপুরে মাওলানা ফছির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

নওগাঁর মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ‘মাওলানা ফছির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের ডিমজাউন ফুটবল মাঠে ডিমজাউন যুবসমাজের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁন্দাশ ইউ’পি চেয়ারম্যান মাহমুদান্নবী রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁন্দাশ ইউনিয়ন শাখার সভাপতি হারুনুর রশিদ, ডিমজাউন ফুটবল মাঠের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, খেলা পরিচালক তৌফিক আহম্মেদ(তুলিন) প্রমূখ।

গ্রামীণ জনপদে খেলাধুলার চর্চা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আয়োজক সূত্রে জানা গেছে, মাওলানা ফছির উদ্দিনের স্মৃতিকে ধরে রাখতে আয়োজিত এ টুর্নামেন্টে পর্যায়ক্রমে আটটি ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের জন্য যথাক্রমে একটি বড় খাসি ও একটি ছোট খাসি পুরস্কার হিসেবে রাখা হয়েছে।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁন্দাশ ইউনিয়ন শাখার সভাপতি হারুনুর রশিদ বলেন, ‘মাওলানা ফছির উদ্দিনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ডিমজাউন যুবসমাজের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে মোট আটটি দল অংশগ্রহণ করবে। বিজয়ী দলের জন্য একটি বড় খাসি এবং রানার্সআপ দলের জন্য একটি ছোট খাসি পুরস্কার রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে।’

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করেন, গ্রামাঞ্চলে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি স্থানীয় যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ