শিরোনাম
আলফাডাঙ্গায় সম্প্রীতির বার্তা নিয়ে ​মণ্ডপে মণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকস্বাধীনতার ৫৫ বছরেও পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি কালীগঞ্জের ১০ গ্রামের মানুষেরবগুড়ায় ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারআলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, দিলেন আর্থিক অনুদানধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না : স্বরাষ্ট্রমন্ত্রীহাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না : রাশেদ খানসব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রীপরিচয় মিলেছে নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের৩০ দিনের নিষেধাজ্ঞার মুখে রোনালদোসেলফিই বলে দেবে ক্যানসার রোগি বাঁচবে কতোদিনবনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারনারী এমপিকে গাড়িচাপা, এক পা বিচ্ছিন্ন

আলফাডাঙ্গায় সম্প্রীতির বার্তা নিয়ে ​মণ্ডপে মণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী আশিক

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক আশিকুর রহমান (হৃদয় আশিক)। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি মণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

​মঙ্গলবার বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন আশিকুর রহমান। তিনি প্রতিটি মণ্ডপে গিয়ে পুজারী ও দর্শনার্থীদের খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।

​শুভেচ্ছা বিনিময়কালে হৃদয় আশিক বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সব ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।

​পরিদর্শনকালে তার সঙ্গে সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বর্তমান ও সাবেক ইউপি সদস্য, স্থানীয় সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ